আমাকে তুমি চিনবে না
আমি এক হতভাগা বাংলাদেশি!
আমি মাষ্টার্স করেও চাকরির জন্য
দুয়ারে-দুয়ারে ঘুরি,
কারণ, আমার কাছে ঘুষ দেবার মতো
টাকা নেই ভুরি-ভুরি।
বিশ্ববিদ্যালয় শেষে বড় বড় ডিগ্রি নিয়ে
আমি এমপি সাহেবের বাসায় যাই
পা ধরি একটি চাকরির আশায়,
তখন আমার মনে হয়
আমি কোন ভীনদেশী,
তোমরা আমাকে চিনবে না
আমি এক হতভাগা বাংলাদেশি!
আমি দেখি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুমনদের
ওদের হাতে কলমের বদলে উঠেছে শর্টগান,
আমি তখন ভয়ে বোবা হয়ে যাই,
জানি কথা বললেই, ওরা কেড়ে নেবে জান।
আমার তখন মনে হয়,
আমি স্বদেশে নির্বাসিত কোন এক ভীনদেশী
তোমরা আমাকে চিনবে না
আমি এক হতভাগা বাংলাদেশি।
লেখক – মুহাম্মদ বাবলু
কবি, লেখক, গবেষক ও চিত্রনাট্যকার


Leave a Reply